Pure & Fresh-এর যাত্রা শুরু একটি সহজ প্রশ্ন থেকে — শহরে বসে খাঁটি গ্রামের খাবার পাওয়া কেন এত কঠিন? বাজারে গুড়ে চিনি আর রঙ, মধুতে সিরাপ, মসলায় ভেজাল — এসব দেখে আমরা ঠিক করলাম, গ্রামের কৃষক ও কারিগরদের কাছ থেকে সরাসরি খাঁটি পণ্য সংগ্রহ করে মানুষের ঘরে পৌঁছে দেব।
শীতের খেজুরের পাটালি, ঝোলা ও নলেন গুড় থেকে শুরু করে সুন্দরবনের মধু, গাওয়া ঘি, ঘানিতে ভাঙা সরিষার তেল, খাঁটি মসলা এবং সুগন্ধি চাল ও দেশি ডাল — প্রতিটি পণ্য আমরা নিজেরা যাচাই করে প্যাক করি।
প্রতিটি অর্ডারের সাথে আমরা শুধু একটি পণ্য নয়, পৌঁছে দিই বিশ্বাস। কোনো পণ্যে সমস্যা হলে আমাদের জানান — আমরা সমাধান করব। যেকোনো প্রশ্নে কল করুন 01713675076 নম্বরে।
২৫ অক্টোবর, ২০২৬